হোম » রাজনীতি » কুলা মার্কায় ভোট দিন ঢাকা-১৭ এর উন্নয়নে অংশ নিন : আইনুল হক

কুলা মার্কায় ভোট দিন ঢাকা-১৭ এর উন্নয়নে অংশ নিন : আইনুল হক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের বিকল্পধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক মোঃ আইনুল হক বলেছেন, সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে অবিরত। কিন্তু বিগত পাঁচ বছরে সে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে ঢাকা-১৭ আসন। কুলা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ সব রাস্তা-ঘাটের উন্নয়ন ও সংস্কার করতে চাই। ঢাকা-১৭ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চাই । একবার আমাকে সুযোগ দিন, উন্নয়নের ধারায় অংশগ্রহণ করুন। উপভোগ করুন উন্নত ঢাকা-১৭ এর সকল সুবিধা।

২২ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা-১৭ আসনের সাততলায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমি অনুরোধ করছি, আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে কুলার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে কুলার প্রার্থীকে জয়যুক্ত করে এ আসনটি উপহার দেবেন আপনারা।

উক্ত নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন বিকল্পধারার কেন্দ্রীয় নেতৃৃবৃন্দ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, মহাখালী কাঁচাবাজার ও সাততলার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!