
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের সামনে এ অভিযান চালানো হয়।
আটক আসামিরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারী থানার পূর্ব দিঘলটারি এলাকার হাসান আলীর ছেলে আব্দুল ছালেক (২৬), একই এলাকার আকতার আলীর ছেলে আলতাব হোসেন (২৯) ও একই জেলার কালিগঞ্জ থানার সতিরপাড় এলাকার অনন্ত কুমারের ছেলে শ্রী রতন কুমার রায় (৩২)।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দায়কোনা বাজারে অভিযানের সময় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় একটি মিনি পিকআপ জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২