হোম » খেলা » উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ; রংপুর নারী দল চ্যাম্পিয়ন

উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ; রংপুর নারী দল চ্যাম্পিয়ন

মো: রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর ফাইনাল খেলায় গাইবান্ধা ০-১ গোলে রংপুর নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার(২০ডিসেম্বর) নীলফামারী জেলার ডোমার ফুটবল একাডেমি’র আয়োজনে ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক পৃষ্ঠপোষকতায় বিকাল ৩টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহন করেন গাইবান্ধা জেলা নারী ফুটবল দল বনাম রংপুর নারী ফুটবল দল।

খেলা শুরু হতে বিরতি পর্যন্ত দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দলেই কেহই প্রতিপক্ষের গোলবারের জালে বল দিতে পারেনি। ০-০ গোলে বিরতিতে যায় দুই দল।
বিরতি’র পরে রংপুর নারী দলের খেলোয়ার ১৫নং জার্সি পরিহিতা বৃষ্টি গাইবান্ধা দলের গোলবারে বল ঢুকিয়ে দেয়। রংপুর দলের খেলোয়ারদের প্রবল প্রতিরোধের মুখে গাইবান্ধা নারী দলের খেলোয়াররা কোন গোল করতে পারেনি।

গাইবান্ধা নারী দল-০ ও রংপুর নারী দলের-১ গোলে খেলায় সময় পেড়িয়ে যায়।

খেলায় সহশতাব্দী দর্শকের উপচেপড়া ভীড়ে রংপুর নারী দল বিজয় সিনিয়ে নিয়ে খেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও বীর মুক্তিযোদ্ধাগণ খেলায় উপস্থিত থেকে খেলার পরিবেশ প্রাণবন্দো করে তুলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!