
আঃ খালেক মন্ডলঃ বিএনপির ডাকা হরতাল সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকায় বাস-ট্রাকসহ ৪টি যানবাহন ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা।
এতে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘেœর সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে পুলিশ-র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করলে পিছু হটে হরতাল সমর্থনকারীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ-দুবলাগাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি সংযুক্ত

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার