
মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের ঝিনাইগাতীতে মজনু মিয়া নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মাদ কলেজ পরিত্যক্ত বিজ্ঞান ভবনের ৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। মজনু মিয়া উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহতের স্বজনরা জানান, মজনু মিয়া পেশায় একজন অটোচালক। দীর্ঘদিন আগে তার প্রথম স্ত্রী মারা গেলে পরবর্তীতে আরেকটি বিয়ে করেন। কিন্তু সেই বিয়েটিও বিচ্ছেদ হয়, এতে সে হতাশাগ্রস্ত হয়ে যায়।
তার কোনো সন্তানও নেই। প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যায় মজনু মিয়া। ঝিনাইগাতী এসে কখন কি কারণে সে কিভাবে মারা গিয়েছে তা জানে না স্বজনরা। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমদ বাদল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ