
শহীদুল ইসলাম: চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত (১৯ ডিসেম্বর)সোমবার গভীর রাতে জোয়ারা ইউনিয়নের কাঞ্চনগড় বাদামতল এলাকায় বদল ফকিরহাটসংলগ্ন আব্দুল আজিজের স্টিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় রাস্তার ওপর পার্কিং অবস্থায় শাহ মজিদিয়া নামক যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে বাসের সিট ও উভয় পাশের গ্লাস পুড়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটির চালক পুলিশ হেফাজতে রয়েছে। মালিক ও চালকের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক