
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২০২৩ সালের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বজলুর রহমান। অত্র বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আক্তারুজ্জামান।
উক্ত মা সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ, সহকারী শিক্ষা অফিসার মাকছুদার রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুঞ্জু, সহ সভাপতি মিল্টন আজিজ,প্রধান শিক্ষক ইমরুল কায়েস খান, দাতা সদস্য সামিদুল ইসলাম, জাহিদ হাসান বিপ্লব, রায়হান, শাহীন, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, পাঁচথুপি নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুরুল হক রুবেল, রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুঞ্জুরুল হক, অলাহামিদা সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মুনসুর, শিক্ষক আল হেলাল, জয়লা জুয়ান ডিগ্রি কলেজের শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক শ্রী প্রকাশ, ইকবাল কায়েস নয়ন, সোহাগ মন্ডল, রিপন সরকার, আহসান হাবিব, শিক্ষিকা নাসরিন জাহান টুম্পা, মমতা খাতুন, রনি রানী দাস প্রমুখ।
এসময় ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা