
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার গান , ১রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা।
গ্রেফতারকৃত হলেন, মীর কাশেম (২২)। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প – ৮ এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে৷
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) ইরানি পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্রসহ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)মো.ইকবাল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ ওই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার গান , ১রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা।
অধিনায়ক ইকবাল জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া