
রবিউল হাসান লায়ন : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামালপুরে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার নেতৃবৃন্দ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের দয়াময়ী এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বীদার্থ শংকর রায়, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজসহ সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ এর অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ