
মোঃ আবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞায় পারুল আক্তার (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উপজেলা জায়লস্কর ইউনিয়নে উত্তর বারাহীগনি পাটোয়ারী বাড়ীতে এ মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটে।
নিহত পারুল আক্তার ওই বাড়ির প্রবাসী আতাউর রহমানের স্ত্রী ও জায়লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরীর ছোট বোন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মরহুমার ভাই এমদাদ হোসেন সাইফুল জানান,নিহতের স্বামী ও বড় ছেলে প্রাবাসে থাকেন।তিন সন্তানের মধ্যে ছোট ছেলে ফেনী শহরে গিয়েছিলেন। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গেছে। পুত্রবধূ বাপের বাড়িতে বেড়াতে গেছে। বাড়িতে তিনি একাই ছিলেন।
ঘটনার দিন দিবাগত রাত ১০টার পর নিহতের একমাত্র মেয়ে স্বামীর বাড়ী থেকে মাকে বার বার মোবাইলে কল দিয়ে মায়ের সাড়া না পেয়ে পিতার বাড়িতে ছুটে এসে ঘরের দরজা খোলা পায় এবং ভেতরে ঢুকে মায়ের গলায় কাপড় প্যাঁচানো মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানায় পুলিশকে বিষয়টি জানায়।
দাগনভূঞা থানার ওসি আবদুল হাসিম হাত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়েছেন।তবে,রাত সাড়ে ১১টা পর্যন্ত কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি।
খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার মো জাকির হাসান নিজেও এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে গেছেন।তিনি বলেন,হত্যাকান্ডের বিষয়টি পুলিশ অত্যান্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।একই সাথে খুব শীঘ্রই এর ক্লু উদঘাটনে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার