
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পুর্ব শক্রতার জের ধরে প্রবাশির স্ত্রী ফুলেরা খাতুন নামের এক নারী বাড়িতে হামলা চালিয়ে প্রতিপক্ষরা মারধর ও ঘরবাড়ি ভাংচুর করেছে। এঘটনায় ফুলেরা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায় উপজেলার রাঙ্গামাটি গ্রামে।
ফুলেরা জানান, প্রতিবেশী রাইমত আলীর সাথে দির্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তার স্বামী আব্দুর রহিম প্রবাশে চাকুরী করার সুবাদে বাড়িতে কেউ না থাকায় শনিবার সন্ধ্যায় রাইমত আলী তার পক্ষের লোকজন নিয়ে তার বসত বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে ঘরবাড়ি ভাংচুর করেছে। এঘটনায় ফুলেরা বাদী হয়ে ৭ জনকে আসামী করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে।
ধুনট থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম জানান, ফুলেরার অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন