
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরী তাসনিম উর্মি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ওয়াজেদ আলী খানশুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন সহ প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল