
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চাকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ডুলহাজারা উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আব্দুর রহমান (৮) ও সাবা (৬)আহত হয়েছে আবদুল গফুরের কন্যা শিশু নুসরাত জাহান (৫)। তারা একই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের সন্তান বলে জানাগেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ডুলহাজারা এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশু দুটি কোথা থেকে আসছিল জানি না। হঠাৎ তারা সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটির গতি অনেক বেশি ছিল।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান