
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র আজ মনোনয়ন দাখিলের শেষ দিন। সিরাজগঞ্জ জেলার ৬টি আসন থেকে মোট ৪৩জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত সিরাজগঞ্জের ৬টি আসসেন মধ্যে এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ৬জন, স্বতন্ত্র থেকে ১৪ জন, জাকের পার্টি থেকে ৪জন, জাতীয় পার্টি থেকে ৭জন, বিএনএম থেকে ৩জন, জাসদ থেকে ২ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ২ জন, এছাড়া অন্যান্য দল তৃণমূল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্প ধারা, কৃষক শ্রমিক জনতা লীগ ও বাসদ থেকে ১ জন করে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের ৫টি ইউনিয়ন) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৬ জন। আওয়ামীলীগ থেকে তানভীর শাকিল জয়, জাকের পার্টির রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তালুকদার ও জাতীয় পার্টির জহুরুল ইসলাম, জাসদ থেকে সাইফুল ইসলাম, বিএনএম থেকে সবুজ আলী।
৬৩ সিরাজগঞ্জ-২ (সদরের-কামারখন্দ) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৬ জন। আওয়ামীলীগ থেকে জান্নাত আরা হেনরী, স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিব মিল্লাত মুন্না, জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু, তৃনমুল বিএনপির সোহেল রানা, জাকের পার্টির আব্দুর রুবেল সরকার, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আবু জাফর।
৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ১০ জন। আওয়ামীলীগ থেকে মো. আব্দুল আজিজ, স্বতন্ত্র মোজাফফর হোসেন, জাতীয় পার্টির জাকির হোসেন, বিএনএম পার্টির গোলাম মোস্তফা, স্বতন্ত্র শরিফুল আলম খন্দকার, স্বতন্ত্র সাখাওয়াত হোসেন সুইট, স্বতন্ত্র আব্দুল হালিম খান দুলাল, স্বতন্ত্র থেকে নুরুল ইসলাম, স্বতন্ত্র থেকে স্বপন কুমার রায় ও জাকের পার্টির আলমগীর হোসেন।
৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৬ জন। আওয়ামীলীগ থেকে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোস্তফা কামাল বকুল, বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক ও জাতীয় পার্টির আব্দুল্লাহ আল হাসেম ও হিলটন প্রামানিক, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মুকুল হোসেন।
৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৬ জন। আওয়ামীলীগ থেকে আব্দুল মমিন মন্ডল, স্বতন্ত্র সাবেক বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র থেকে নুরুল ইসলাম সাজেদুল, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক, স্বতন্ত্র থেকে আব্দুল লতিফ বিশ্বাস, জাতীয় পার্টি থেকে ফজলুল হক।
৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৯ জন। আওয়ামী লীগ থেকে চয়ন ইসলাম, স্বতন্ত্র থেকে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু, জাসদের মোজাম্মেল হক, বাসদের রেজাউর রশীদ খান ও জাকের পার্টির রেজাউল করিম বিপ্লব, জাতীয় পার্টির মোক্তার হোসেন, স্বতন্ত্র থেকে হুমায়ুন কবির, স্বতন্ত্র থেকে সানোয়ার ও বিএনএম থেকে মোহাম্মদ আলী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ