
মিজানুর রহমান: লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৬০) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিজ উদ্দিন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদে ইমামতি করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জেলা রংপুর শহরে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আবিজ উদ্দিন। মোটরসাইকেলটি কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় পৌঁছলে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবিজ উদ্দিনের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী