
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের বাসিন্দা মো. রহিমের ছেলে মো. রফিক (২৬)।
শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মোহাম্মদ কামালের বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক