
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার অভিযোগে আব্দুস সালাম খান (৫২) নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার ২২ নভেম্বর দুপুরে মোরেলগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে আঃ সালামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আঃ সালাম উপজেলার চিংড়াখালী ইউনিয়নের শিংজোড় গ্রামের মৃত আসমত আলী খানের ছেলে এবং উপজেলার এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সুপার।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গ্রেফতার আব্দুস সালাম খানকে দুপুরেই বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি