
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিক্সা ও মুদির দোকান পুড়ে গেছে। এতে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ আহমেদ জানান, ভোর ৪টার দিকে হারবাং ইউনিয়নের নাথপাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি সিএনজিচালিত অটোরিক্সায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বের হলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। পরে তাদের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে তার ৪ লাখ টাকা দামের গাড়িটি পুড়ে ক্ষতি হয়েছে।
অপরদিকে, সকাল ৬টার দিকে কাজল নাথ নামে আরেক ব্যক্তির মালিকানাধীন মুদির দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান