
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সারা দেশে চলছে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা ৪৮ ঘন্টার হরতাল-অবরোধ। হরতাল-অবরোধের বগুড়ার সান্তাহারে গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে দিনের বেলা তেমন চলে নাই দূরপাল্লার কোনো বাস। আন্ত:জেলা বাস চলাচল অনেক কমে গেছে। এ অবস্থায় কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ স্কট দিয়ে দূর-পাল্লার গাড়ি নিয়ে যাচ্ছে।
রবিবার রাতে নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসগুলো পুলিশি পাহারায় চার-পাঁচটি করে বাস একসঙ্গে চলাচল করেছে। পুলিশ স্কট দিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে।
সরেজমিনে রবিবার রাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহার পশ্চিম ঢাকা রোড এলাকায় গিয়ে দেখা যায়, পাশর্^বর্তী নওগাঁ এলাকা থেকে ছেড়ে আসা বাসগুলেকে সান্তাহার সীমানায় চার-পাঁচটি বাস একসঙ্গে সান্তাহার পুলিশ ফাঁড়ির পাহারায় পৌঁছে দেওয়া হচ্ছে পরর্বতী থানা পর্যন্ত। এভাবে পুলিশ স্কট দিয়ে নওগাঁ থেকে সান্তাহার, সান্তাহার থেকে আদমদীঘি, আদমদীঘি থেকে দুপচাঁচিয়া। এভাবে বগুড়া জেলা পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে রাতে বেলা চলাচলরত দূরপাল্লার বাস। এদিকে দূরপাল্লার বাস ও আন্ত:জেলা যোগাযোগ ব্যবস্থা নির্বিঘেœ রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ শহরের বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন। গাড়ি চলাচলের বিষয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন তারা।
জানতে চাইলে নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা নওগাঁ থেকে ঢাকাগামী বাস নিয়মিত চালাচ্ছি। এক্ষেত্রে পুলিশ সহযোগীতা করছেন। তারা রাতের বেলায় স্কট দিয়ে সীমানা পার করে দিচ্ছেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আমরা স্কট দিয়ে বাসগুলো এক সীমানা থেকে আরেক সীমানা পৌঁছে দিচ্ছি। যতোদিন বাস মালিকরা তাদের নিরাপত্তার জন্য আমাদের সহযোগীতা চাইবেন ততোদিন আমাদের এই সহযোগীতা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
আদমদীঘি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, হরতালে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য আমারা পুলিশ নিরাপত্তায় বাস চলাচল করছে। সান্তাহার পশ্চিম ঢাকার রোডে ঢাকাগামী চার-পাঁচটি বাস একত্রিত করে পুলিশি নিরাপত্তায় বাস গুলোকে দিয়ে চলাচল করতে সহযোগীতা করা হচ্ছে।
এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান বলেন, হরতাল-অবরোধের শুরুর দিকে ভয়ে আন্ত:জেলা গাড়ি কিছুটা কম চালাচ্ছেন মালিক-চালকরা। তাই তাদের এবং যাত্রী সাধারণের নিরাপত্তা দেওয়ার কথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। সেই জন্য নওগাঁ থেকে ঢাকাতে গাড়ি চলাচল করছে। আমরা বলেছি শহর থেকে একসঙ্গে আন্ত:জেলার কয়েকটি গাড়ি ছেড়ে যাওয়ার জন্য। পুলিশের নিরাপত্তায় শহর এলাকা পার করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমরা সেই অবরোধের শুরু থেকে পুলিশ স্কটে গাড়ি সীমানা পার করে দিচ্ছি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক