
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে এ সময় মাদক কারবারি পালিয়ে যাওয়াই কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) মধ্য রাতে সান্তাহার জংশন স্টেশনে অপেক্ষামান করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পরিতাক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ রায় বলেন, বুড়িমারী থেকে সান্তাহারে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস ট্রেন শনিবার মধ্য রাতে সান্তাহারে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ঐ ট্রেনের ‘ঙ’ নং বগীতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভিতর ৫টি পলিথিনের ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
তবে এসময় কোনো মাদক কারবারিকে পাওয়া যায় নাই। ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক