
এম আআর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহতবস্তায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে আধিপত্য নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বধুনগর গ্রামের ফর্সার বাপের বাড়ির খালেক মিয়া ও কান্দার বাপের বাড়ির মুর্শিদ মিয়ার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এদের মধ্যে শাহ আলম ও জালাল মিয়া নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য