হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদে বৃক্ষ রোপন করলেন, জেলা প্রশাসক 

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদে বৃক্ষ রোপন করলেন, জেলা প্রশাসক 

আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষ রোপন করেছেন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। তিনি ১৫ নভেম্বর  বুধবার সকালে এ বৃক্ষ রোপন করেন।

এসময় গোবিন্দগঞ্জ  উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক,উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহালম পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসু আলম  শাহ্ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!