হোম » সারাদেশ » ধুনটে যুবদল ও সেচ্ছাসেবকদলের দুইজন গ্রেপ্তার 

ধুনটে যুবদল ও সেচ্ছাসেবকদলের দুইজন গ্রেপ্তার 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে জুয়েল রানা (৩০) ও আশিক রানা (৪৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পাঁচথুপি বাজার এলাকা জুয়েল রানা ও ধুনট পৌর এলাকা থেকে আশিক রানাকে গ্রেপ্তার করে। যুবদল নেতা জুয়েল রানা উপজেলার নছরতপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ও চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। আশিক রানা পৌর এলাকার মনতাজ আলী আকন্দের ছেলে ও উপজেলা সেচ্ছাসেবকদল নেতা। ২০২২ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ধুনট থানা থেকে সোমবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩শে নভেম্বর রাতে উপজেলার ধুনট-শেরপুর পাকা সড়কের উল্লাপাড়া এলাকার আলতাব হোসেনের ধানের চাতালের সামনের পাকা সড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা হাতে কাঠের বাটাম, লাঠি সোঠা, ইটের টুকরা ইত্যাদি নিয়ে একত্রিত হয়ে সরকার তথা রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক কর্মকান্ড করার লক্ষ্যে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন সরকারী ও বে-সরকারী গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিসাধন সহ তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকার সাধারণ মানুষের জান মালের ক্ষতি সাধনের চেষ্টা ও জনমনে ভয় ভীতি সঞ্চার সহ এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৪ নভেম্বর বিএনপি ও জামায়াতের ৪৬ জন সহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পর দুই আসামীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!