
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেল গুলি ও ১ টি শর্টগানের কার্তুজসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
আটকরা হলেন, রশিদ আহমেদের ছেলে রমজান আলী (৩১), নুরুজ্জামান এর ছেলে সলিম উল্লাহ (২৩), আবুল হাছিম এর ছেলে মোহাম্মদ ইউনুস (৩০)। তারা সকলেই উখিয়া রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প -৫, ব্লক ই সংলগ্ন রোহিঙ্গা কবির আহমেদ এর বসতঘরের উত্তরে ময়লা ট্যাংকের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর অধিনায়ক ( অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।
তিনি জানান, তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা কবির আহমেদের বসতঘরের পাশে ময়লা ট্যাংকের পাশে অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেল গুলি ও ১ টি শর্টগানের কার্তুজসহ ওই ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন