
নূরুল আলম রনি, ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঐতিহ্যবাহী সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া পৌরসভার মেয়র এবং বাংলাদেশ আওয়ামীলীগ ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি জনাব ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহীদ মল্লিক , পৌর যুবলীগের আহবায়ক সাইদুর রহমান অর্পণ , উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান, পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ সহ আরো অনেকে।
এছাড়াও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সহ ৬ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান