
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্রসহ মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আইয়ুব একই ক্যাম্পের হাফেজ আহমদের ছেলে।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।
তিনি বলেন, রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরিসহ মোহাম্মদ আইয়ুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার