
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ১ লাখ ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৬ নভেম্বর) জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মোঃ শাহজাহান। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালী রহমতবিল গ্রামের মৃত আশরাফ মিয়া ও নুর জাহানের ছেলে৷ রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট ফরিদুল আলম।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা