
মোঃ আবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞা উপজেলায় জাতীয় মহিলা পার্টির কর্মী সমাবেশ শনিবার বিকাল ৩ ঘটিকায় আতার্তুক সরকারি হাই স্কুল মিজান মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞা উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি কহিনুর আক্তার দিপালি’র সভাপতিত্বে ও ফেনী জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শারমিন আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী ৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার আমলে দাগনভূঞা সোনাগাজী নির্বাচনী এলাকায় গত ৫ বছরে স্কুল, কলেজ, মাদরাসা, মন্দির, রাস্তাঘাট, সড়ক, ব্রিজ, কালভার্টসহ এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। যা বিগত সময়ের চেয়ে সর্বোচ্চ। সে হিসেবে দেশে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার ও আমার নির্বাচনী এলাকায় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। জাতীয় মহিলা পার্টির অংশগ্রহণে অত্র উপজেলায় আরো সুসংগঠিত ও জোরালো ভূমিকা এবং সক্রিয় থাকার পরামর্শ প্রদান করেন তিনি।
উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, সহ-সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নুর আলম, দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জহিরুল হক ভূঞা, সাধারণ সম্পাদক এডভোকেট বিনোদ বিহারী ভৌমিক ঝান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম সোহেলসহ জাতীয় মহিলা পার্টির কর্মীগণ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক