
রায়হান আলী : আজ ৫ নভেম্বর রোববার পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক, কিংবদন্তি মুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ-৪ আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ১৬ তম মৃত্যুবার্ষিকী।
প্রয়াত জননেতার ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বংকিরাট গ্রামে লতিফ মির্জা স্মৃতি সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়াও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাচ ধারণ, আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, খতম, মরহুমের কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল, স্মৃতিচারণ সভা এবং সর্বশেষে গণভোজের আয়োজন করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২