
মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: দেশব্যাপী জামায়াত-বিএনপি’র অবরোধ ও জ্বালাও পোড়াও এর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ১০ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম সুজনের আহ্বানে এ শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
শনিবার দুপুরে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের হরতাল-অরোধের নামে নাশকতার চিত্র তুলে ধরা হয় এবং বিএনপি জামাতকে বয়কটের আহবান জানানো হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল