
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (০৩ নভেম্বর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাড়কের কক্সবাজারের বাংলাবাজার নামক স্থানে এ অভিযান চালানো হয়।
এক বার্তায় কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে হেরোইনের একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে। এমন সংবাদে বিজিবির একটি দল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার নামক স্থানে মহাসড়কের ওপর অবস্থান নেয়।
পরে সকাল ৯টার দিকে কুষ্টিয়া হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসটি বাংলাবাজারে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। বাসটি তল্লাশি করে মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবি অধিনায়ক।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২