
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে, ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের চেšরাস্তায় ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের তীব্র নিন্দা জানায় এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন দলমত নির্বিশেষে সকল ধরনের সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ, সাংবাদিকরা কোন দলের নয়। তাহলে সাংবাদিকদের ওপর বারবার এ ধরনের হামলা হবে কেন। সাংবাদিকের উপর হামলাকারীদের সুষ্ঠ বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী নে বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। এ সময় প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী