
উল্লাপাড়া প্রতিনিধি : দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন করিব সুমনের পিতা বদিউজ্জামান বদি (৬৮) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১ নভেম্বর) সকালে শহরের আভিসিনা হসপিটালে তার মৃত্যু হয়। তিনি এক পুত্র ও ৪ কন্যা সন্তাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর পৌরসভার রহমতগঞ্জ কবরস্থানে জানাজা শেষে দাফন কার্য্য সম্পর্ন করা হয়েছে।
নিহত বদিউজ্জামান বদি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সুমনের বাবার মৃত্যুতে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক ও বার্তা সম্পাদক আলামিন সেলিম শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী