হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়া অনলাইনে প্রতারণা করায় ভুয়া নারী উদ্যোক্তা আটক

বগুড়া অনলাইনে প্রতারণা করায় ভুয়া নারী উদ্যোক্তা আটক

বগুড়া প্রতিনিধিঃ অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ের প্রতারণায় শেলী আক্তার নামে এক নারী উদ্দোক্তা কে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ। গত ২৯ অক্টোবর বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন নাগরিক ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ নামে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে তিনি আটক হন।
উল্লেখ্য ক্রেতা শাকিল আহমেদ বগুড়ার তানহা ফ্যাশন হাউজের একটি পেইজে দুইটি শাড়ির ঢালা অর্ডার করেন। এক পর্যায়ে ক্রেতা বিক্রেতার দামাদামিতে পণ্য দুটির মূল্য নির্ধারিত হয় ১০ হাজার টাকা।
ক্রেতা শাকিল আহমেদ ঐ পেইজের অনার কে দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করেন। এসময় শেলী আক্তার নামে নারী উদ্যোক্তা টাকা পেয়ে কনফার্ম করেন ক্রেতাকে, তবে কিছু সময় পরে ক্রেতার কাঙ্ক্ষিত পণ্য না দিয়ে ব্লক করে দেন তাকে।
ক্রেতা শাকিল আহমেদ এর পরিচয় ঢাকা বসুন্ধরা- ১ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এমপি মনিরা সুলতানা সালমা খানের ছেলে। তিনি পুলিশের স্পেশাল বিভাগে অভিযোগ করার পরে বগুড়া গাবতলী থেকে প্রতারক নারী কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার হওয়ার পরে ঐ নারীর বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ পাওয়া যায়। গ্রেফতারকৃত নারীর পরিচয় বগুড়া সদর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আঃ কবির আকন্দের স্ত্রী। গোয়েন্দা পুলিশের তথ্য মতে এই নারী বিরুদ্ধে আগেও একাধিক ছোটখাটো অভিযোগ থাকলেও এইবারে অভিযোগ গুরুতর হওয়ায় ২২ ঘন্টার অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এলাকার আশেপাশের লোকজন সংবাদকর্মীদের জানান ঐ নারীর স্বামী প্রবাসী হওয়ায় তাকে শাসন করার মতো বাড়িতে কেউ নেই, যার ফলে তিনি বেপরোয়া হয়ে উঠেন।  দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর বনিবনা না হওয়ায় এমন অপকর্মে লিপ্ত হতে পারেন বলে অনেকের ধারনা। অনলাইনে প্রতারণার দায়ে অভিযুক্ত নারী উদ্দোক্তা শেলী আক্তার বর্তমানে কারাগারে আছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!