হোম » জাতীয় » বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

আওয়াজ অনলাইন : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী বুধবার (১ নভেম্বর) দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, আজ সোমবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা রাষ্ট্রপতির শারীরিক সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরে সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে গঠিত চিকিৎসকদের এক বোর্ড সভায় বিভিন্ন রিপোর্ট ও শারীরিক অবস্থা বিবেচনা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১ নভেম্বরের মধ্যেই বিমানে ভ্রমণ করতে পারবেন মর্মে মত প্রকাশ করা হয়।

এর আগে গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!