
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা বিএনপির নাশকতার প্রতিবাদে ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিরা।
রোববার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ যৌথ উদ্দ্যেগে এ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।মিছিলটি নলডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তি সমাবেশ করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগসহ শতাধিক নের্তাকর্মী সমাবেশে অংশ নেয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ