
আওয়াজ অনলাইন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসা থেকে তাকে নিয়ে গেছে ডিবি পুলিশ।
তবে পুলিশের পক্ষ থেকে ফখরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা অন্যান্য দলগুলো।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা