
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে দুর্গা পূজার মণ্ডপে দায়িত্বে থাকা আশা দেব মোহন্ত (৩২), নামে এক নারী আনসার সদস্য খুন হয়েছেন।
গত সোমবার রাত অনুমান ১২টার দিকে উপজেলার পৌর এলাকার বানাইল নিজ ঘরে তার মরহেদ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
নিহত আশা দেবী মোহন্ত বানাইল এলাকার মুদি ব্যবসায়ী ভজন কুমার মোহন্তের স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, আনসার সদস্য আশা দেবী মোহন্ত নিজ পাড়ার পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
গত সোমবার রাতি অনুমান ১১ টার দিকে দুর্গা পূজা মণ্ডপ থেকে তিনি কাপড় পরিবর্তন করতে বাড়িতে যান। ওই সময় মণ্ডপে তার শাশুড়ি, জা ছিলেন। এরপর রাত ১২ টার দিকে তার শাশুড়ি বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান।
এসময় পিছনের দরজা খুলে ভিতরে গিয়ে আশা দেবীকে খাটের উপর পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু গলায় একটা ফাঁসের দাগ পাওয়া গেছে। কি কারণে হত্যা করা হয়েছে এখনও কিছু বোঝা যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করছে। নিহতের মরদেহ গত কাল মঙ্গলবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক