
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিললো কৃষকের লাশ। ২৩ অক্টোবর রাত এগারোটার দিকে শেরপুরের শ্রীবরদীর ভাটি লঙ্গরপাড়ায় একটি পুকুর থেকে বিল্লাল (৫০) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল একই গ্রামের মৃত আদি মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গর পাড়ার কৃষক বিল্লাল হোসেন (৫০) ২৩ অক্টোবর সকাল দশটার দিকে ছাগলকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
এরপর বিকেলে ছাগল বাড়িতে চলে আসলেও আসেনি বিল্লাল। এরপরে পরিবারের লোকজন তাকে খোজাঁখোজি শুরু করে। সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে একইদিন রাত এগারোটার দিকে তার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসতে দেখে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে খড়িয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া জানান, বিল্লাল হোসেনের মাথায় সমস্যা ছিলো।
তার কোন শক্র নেই। পরিবারের কোন অভিযোগও নেই। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেছি। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। কিন্তু এ ঘটনায় কেউ বাদী হতে চাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার