হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় পৌর কাউন্সিলরের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

আলফাডাঙ্গায় পৌর কাউন্সিলরের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় মহোৎসব শারদীয় দূর্গা পূজার মহা নবমীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন। 
সোমবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত চারটি পূজা মণ্ডপ পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেন তিনি। সেইসাথে প্রতিটি মণ্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় পৌর কাউন্সিলর এনায়েত হোসেন তার বক্তব্যে বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু ধর্মের পূজারীরা নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারছে।’
এনায়েত হোসেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!