
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ৬ ট্রাষ্টীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে চক্ষু হাসপাতাল চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়।
পৌর মেয়র ও চক্ষু হাসপাতাল পরিচলনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাষ্টী ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, ট্রাস্টের সহ-সভাপতি শাহজাহান আলী, সাধারন সম্পাদক ও ট্রাষ্টী ইমদাদুর রহমান, ট্রাস্টের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, গোলাম রব্বানী, হাবিবুর রহমান নান্নু, কামরুজ্জামান প্রমূখ।
পরে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টী লন্ডন প্রবাসী মোঃ মজিবর রহমান, ট্রাষ্টী আকতারা রহমান, সুমনা রহমান, হানি আাবদেলা, শাহির রহমান, এমআরএক্স এলেক্স কে মোবারক আলী চক্ষু হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক