হোম » অপরাধ-দুর্নীতি » চকরিয়াতে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব : গরু-মহিষের খামারিরা লুটপাট আতংকে

চকরিয়াতে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব : গরু-মহিষের খামারিরা লুটপাট আতংকে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়ার চিরিংগা ইউনিয়নে গরু- মহিষের খামারিরা লুটপাট আতংকে নিরাপত্তা হীনতায় রয়েছে বলে অভিযোগ উঠেছে ।
১৭ই অক্টোবর সরেজমিন ঘুরে জানা যায়, চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকার গরু- মহিষপালনকারী খামারীরা নিজেদের গৃহপালিত পশু,গরু-মহিষ চোর-ডাকাত থেকে রক্ষা করতে না পেরে ব্যাপক আতংকিত । লুটপাট ও ডাকাতির ভয়ে কৃষকরা নামমাত্র মূল্যে গৃহপালিত গবাদি পশুগুলো বিক্রি করে দিচ্ছে ।
চিরিংগা সওদাগর ঘোনা এলাকার রাবারড্যাম এর পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় কৃষকেরা তাদের গৃহ পালিত গরু- মহিষ থেকে আহরণ করা দুধ বিক্রিসহ বিভিন্নভাবে আয় রোজগার করে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন- জীবিকা নির্বাহ করে আসছে । বর্তমানে সেখানকার কৃষকরা ব্যাপক দুঃচিন্তায় রয়েছে বলে জানান।
কিন্তু শাহারবিল ইউনিয়নের কিছু চিহ্নিত  সিন্ডিকেট  দিন দুপুরে গরু- মহিষ লুট করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এতে অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষকেরা। সওদাগর ঘোনা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা নাজেম উদ্দিন ও বেলাল উদ্দিনসহ স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি মহিষ লুট করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে কয়েকটি মহিষ উদ্ধারও লুটকারীদের আটক করে।
 খবর পেয়ে শাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর লোকজন স্বশস্ত্র হামলা চালিয়ে আটক চোরদেরকে ছিনিয়ে নিয়ে যায়। খামারিরা জানিয়েছেন শাহারবিল ইউপি চেয়ারম্যানের শেল্টার না থাকলে লুটকারীরা এ ধরনের সাহস করতে দূরুহ হয়ে যেত। খামারি জাহাঙ্গীরের মহিষের রাখাল কামাল উদ্দিন জানিয়েছে, তাহাকে জিম্মি করে মহিষ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা ।
এ প্রসঙ্গে চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী বলেন, শাহারবিল ইউনিয়নের তান্ডবকারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অপর দিকে শাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী বলেন, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরীর বেশ  কিছু লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের নিরাপত্তার স্বার্থে বর্তমানে শাহারবিল ইউনিয়নে অবস্থান করছে।
বিশিষ্টজনদের অভিমত,দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হলে উভয় এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু চিরিংগা ও শাহারবিল ইউনিয়ন দুটি পার্শ্ববর্তী লবন ও মৎস সংশ্লিষ্ট এলাকা,তাই যত দ্রুত সম্ভব তাদের দ্বন্দ্ব নিরসন করা জরুরি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!