হোম » সারাদেশ » বেলকুচির মীর মোশারফ হোসেনের বাবার ইন্তেকাল

বেলকুচির মীর মোশারফ হোসেনের বাবার ইন্তেকাল

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়া গ্রামের মীর মোশারফ হোসেন ও বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি মীর সেরাজুল ইসলামের বাবা হাজী মীর মোকছেদ আলী মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৮ ঘটিকায় ঢাকার স্কয়ার হসপিটালে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহি…….রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি স্ত্রী ছয় কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযা নামাজ আজ মঙ্গলবার বাদ মাগরিব বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া মাদ্রাসা মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তার ছেলে বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানিয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানসহ, ঢাকা উত্তর বনানী থানা আওয়ামীলীগ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!