
মিজানুর রহমান : আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে অনুষ্ঠিত হবে। সকল ভেদাভেদ ভূলে গিয়ে এবারের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।
গত রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণকালে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাহার হোসেন এমপি এ কথা বলেন।
তিনি এসময় গড্ডিমারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৫শ’ পরিবারের মাঝে ৮ ধরনের ত্রান সামগ্রী বিতরণ করেন। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল মোস্তফা বসুনিয়া, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এলিজা বেগম প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২