
মোহাম্মদ হানিফ , নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে সাপের কামড়ে খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে গিয়েছেন এক রোগী। আহত মো. কামাল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের কবির বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে সাপটি অবমুক্ত রোগী হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে সাপটি ধরেন। এরপর সাপের বিষাক্ত দাঁত ভাঙতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে সাপে কেটে দেয়। পরে সেই সাপ বস্তায় ভরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।
চাটখিল উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষাক্ত কোনো সাপে কাটেনি। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার