হোম » রাজনীতি » সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাএর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা
আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদএর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।

বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, পৌর মেয়র মনির উদ্দিন, মোস্তাফিজুর রহমান শাহাজাদা, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ ছরোয়ার জাহান, সম্মানিত সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক মিজানুর রহমান
মিজু প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগএর সভায় অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!