
কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে রাবার ড্রাম ব্রীজের খুটির সাথে ১৮৭ মন ধান ভর্তি নৌকা ধাক্কা লেগে ভেঙ্গে পানির নিচে তলিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর জিঞ্জিরাম নদীর রাবার ড্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে ধান ব্যবসায়ী নুর ইসলাম একই ইউনিয়নের আলগার চর গ্রাম থেকে ১৮৭ মন ধান ত্রয় করে নৌকা যোগে সায়দাবাদ ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে খেওয়ার চর নামক এলাকায় জিঞ্জিরাম নদীর উপর রাবার ড্রাম ব্রীজের খুটির সাথে ধাক্কা লাগে। এসময় পানির তীব্র স্রোতের কারনে ধান ভর্তি নৌকাটির মাঝখানে ভেঙ্গে পানিতে তলিয়ে যায়।
এতে নৌকায় থাকা ১৮৭ মন ধান, ১টি শ্যালোমেশিন ও ১টি নৌকা তলিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষ টাকা। স্থানীয়রা শত চেষ্টা করে মাত্র ৪মন ধান উদ্ধার করেন। তবে এ দূূর্ঘটানা থেকে নৌকায় থাকা ৬ জন মাঝি বেচে যায়।
ক্ষতিগ্রস্থ ধান ব্যবসায়ী নুর ইসলাম জানান, ধার দেনা করে কোন মতে এই ব্যবসা করে স্ত্রী সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছি। হঠাৎ এই ক্ষতি হয়ে গেলো। আমি এখন পথে বসে গেলাম।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২