
মোঃ রাসেল শেখ : নাটোরের নলডাঙ্গায়, ৫নং নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের অভিযোগ মামলায়, ঐ স্কুলের দপ্তরী কাম পিয়ন মোঃ সাদাদকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা সুত্রে জানাযায়, গত ০২ অক্টোবর সোমবার সকাল ৬ ঘটিকার সময়, আসামী সাদাদ, সু কৌশলে ভিকটিমকে উক্ত স্কুলের ৩য় শ্রেনীর কক্ষে নিয়ে, মুখে গামছা দ্বারা বেধে, জোর পুর্বক ধর্ষণ করে।
পরে বিষয়টি জানাজানি হলে ভিকটিমের পিতা মাতা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, বিষয়টি গোপন রাখে, আসামী মোঃ- সাদাদ টাকা দিয়ে মিমাংসা করার চেষ্টা করে, বাদী পক্ষ তাতে রাজি না হয়ে নলডাঙ্গা থানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (০৩)আইনের ৯(১) মোতাবেক মামলা দায়ের করার প্রেক্ষিতে, নাটোর র্যাব ৫ এর একটি চৌকস দল ৫ ঘন্টার অভিযান পরিচালনা করে, ০৮-১০-২০২৩ সকাল ৪ ঘটিকা আসামী মোঃ সাদাদ কে গ্রেফতার করতে সক্ষম হয়, এবং বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়
ধর্ষক মোঃ সাদাদ (৩৫),পিতা মোঃ ইউসুফ আলী, সাং ধোপাপুকুর(গাঙ্গোইল পাড়া), নলডাঙ্গা, নাটোর, তিনি ঐ বিদ্যালয়ে দপ্তরীকাম পিয়নের চাকুরী করতেন।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭