
রবিউল হাসান লায়ন : জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার মানন্নোয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা পরিষদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ