
আসাদ হোসেন রিফাত : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ আটক করেছে জেলে, ৮০ হাজার টাকায় বিক্রি,একনজরে দেখতে উৎসুক জনতার ভীর।
বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর কোলে মাছ ধরতে গেলে মহাসিন এর জালে ৭২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইর মাছ আটক করে,স্থানীয় লোকজন মাছটি দেখতে ভির করে।

জানাগেছে,হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইর মাছটি তার জালে ধরা পরে। বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেয়।
এ বিষয়ে জেলে মহাসিন বলেন,তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে আমি মাছ ধরতে যাই। এসময়ে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা আটক হয়। পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি করি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য